বন্ধ হওয়া সংবাদপত্র পুনরায় চালুর চেষ্টা করতে হবে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, 'বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। অন্যদিকে, মালিকপক্ষের লোকেরা অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করছেন।'
তিনি বলেন, 'বিএনপি বিপ্লবী দল নয়, এটা লিবারেল ডেমোক্রেট পার্টি, যা সবাইকে ধারণ করে।'
মির্জা ফখরুল বলেন, 'একটি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চলাচ্ছে। সবাই মিলে এসব অপপ্রচার রুখে দিতে হবে।'
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এ সময় ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
Tag:
আরো পড়ুন: