নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে ২৩ জুন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
রোববার রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
'স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার', 'নিষিদ্ধ লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান'- স্লোগানে মুখরিত হয় শাহবাগ এলাকা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, 'জামায়াত-শিবির গিরগিটির ন্যায় রং বদলায়। তাদের দ্বারাই নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশের সাম্যাবস্থা তাদের সহ্য হয় না।'
তিনি বলেন, 'বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের জামাই আদরে রাখা হয়। বাংলাদেশ তাদের জন্য স্বর্গরাজ্য। যারা মিথ্যা অভিযোগ করছে, তাদের অবশ্যই অসৎ উদ্দেশ্য আছে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. প্রিন্স, শাহ পরান, মিরাজ হোসেন, মেহেদী, কামরুল, আশরাফুলসহ নেতৃবৃন্দ।
Tag:
আরো পড়ুন: