রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চিকিৎসকেরা বর্তমানে তার সঙ্গে সাক্ষাৎ না করার পরামর্শ দিয়েছেন।
বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। এরপর গত ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।
শায়রুল কবির খান আরও জানান, চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের সঙ্গে সাক্ষাৎ করতে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তবে তার বর্তমান শারীরিক অবস্থা, অসুস্থতার কারণ বা চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
আরো পড়ুন: