গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: জামায়াতের আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৬:৫৭

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, 'জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয়। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক, তেমনটা চাই না। সংস্কার হলেই দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।'

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, 'যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়; তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না।'