আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১৪:৩৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং তারা আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ‘জুলাই জাতীয় সম্মেলনে’ তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় বিভিন্ন রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল, যা ছিল পর্দার অন্তরালের ঘটনা।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিদেশে বসে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।”

এছাড়া তিনি সতর্ক করে বলেন, শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।