প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১২:৩৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ চলছে।

মন্ত্রী উল্লেখ করেন, সিরডাপ দীর্ঘ পাঁচ যুগ ধরে পল্লী উন্নয়নে কাজ করছে। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের ভূমিকা প্রশংসনীয়।

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।