রাজধানীতে ইস্কনের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে দ্রুত বাসায় নেওয়া হলে চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে অনুষ্ঠানস্থল থেকে বাসায় নেওয়া হয়।
বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
আরো পড়ুন: