সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের এক স্থানীয় নেতাকে দল থেকে বের করে দিয়েছে বিএনপি।
বহিষ্কৃত নেতার নাম মো. ওবায়দুর রহমান। তিনি ফরিদপুর সদর উপজেলার অলিওাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। নৈতিকতা বিরোধী কাজের অভিযোগে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইশা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের সই করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, ওবায়দুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অনেক গুরুতর। দলের সুনাম রক্ষা করতেই তাকে সাথে সাথে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইশা জানান, বৃহস্পতিবার রাতে একটি মিটিংয়ে সব নেতারা বিষয়টি নিয়ে কথা বলেন। অভিযোগের সত্যতা পাওয়ার পরই এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে ওই নেতাকে এক নারীর সাথে দেখা যায়। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে অনেক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরপরই দ্রুত ব্যবস্থা নেয় জেলা বিএনপি।
আরো পড়ুন: