বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াতে যাচ্ছে চলতি বছরের শেষে। মঙ্গলবার ছিল বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার শেষ সময়।
সোমবার পর্যন্ত আবেদন করেছিল মাত্র দুই দল। এর মধ্যে ছিল ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স। মঙ্গলবার সময় শেষ হওয়ার আগে আবেদন করেছে সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী।
এছাড়া, আগের মালিকানায় আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দল পেতে শেষ দিনে আবেদন করেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে ফরচুন বরিশাল থেকে আবেদন করেনি কেউ।
বিপিএলে দল পেতে আবেদন করা ১০ প্রতিষ্ঠান হলো-
ঢাকা ক্যাপিটালস - রিমাক হারল্যান
কুমিল্লা ফাইটার্স - এসএস গ্রুপ
চিটাগং কিংস - এসকিউ স্পোর্টস
খুলনা টাইগার্স - মাইন্ড ট্রি গ্রুপ
রংপুর রাইডার্স - বসুন্ধরা গ্রুপ
রাজশাহী কিংস - দেশ ট্রাভেলস
রাজশাহী - নাবিল গ্রুপ
নোয়াখালী - বাংলামার্ক
বরিশাল - আকাশবাড়ী হলিডেজ
সিলেট স্ট্রাইকার্স - জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।
আরো পড়ুন: