নারী বিশ্বকাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে শেফালি ভার্মার সাথে ১০৪ রানের জুটি গড়েন স্মৃতি মান্ধানা। এই জুটি গড়ার পথেই ৫৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি।
এ দিনের ৪৫ রান সংগ্রহ করার মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে স্মৃতির রান দাঁড়াল ৪১০। এই রান সংগ্রহ করে সাবেক ক্রিকেটার মিথালি রাজের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন স্মৃতি।
২০১৭ সালের বিশ্বকাপে মিতালি রাজ ৪০৯ রান করেছিলেন।
আজ ফাইনালে ম্যাচে দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতের শুরুটা দারুণ হয়েছে। শেফালি ভার্মার (৮৭), দিপ্তি শর্মা (৫৮*) ও স্মৃতি মান্ধানাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।
বিশ্বকাপ জিততে হলে দক্ষিণ আফ্রিকার নারীদের ৩০০ বলে করতে হবে ২৯৯ রান।
আরো পড়ুন: