আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)'র দ্বাদশ আসর পাঁচটি দল নিয়ে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরে অংশগ্রহণকারী পাঁচ দলের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার আনুষ্ঠিত ভাবে দলগুলোর নাম ঘোষণা করা হয়।
দলগুলো হলো- ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।
ফ্র্যাঞ্চাইজি নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া শেষ হবার পর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে অনুমোদন দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
মালিকানা পরিবর্তনের সময় বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের নাম পরিবর্তন নতুন কিছু নয়। যা ভক্তদের হতাশ করে।
পাঁচটি দলের মধ্যে দু’টির নাম অপরিবর্তিত রাখা হয়েছে। দল দুটি হলো- ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবেন রিমার্ক হারলেন এবং রংপুর রাইডার্সের দায়িত্ব থাকবে বসুন্ধরা কিংসের হাতে।
চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড। দলটির নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম রয়্যালস।
নাবিল গ্রুপের মালিকাধীন রাজশাহীর নাম হবে রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়াও, সিলেট টাইটান্স ‘ক্রিকেট উইথ সামি'-এর মালিকানাধীন থাকবে।
যদিও প্রাথমিক ভাবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে মালিকানা দিয়েছে বিসিবি। তবে পাঁচ কার্যদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেখাতে না পারলে ফ্র্যাঞ্চাইজিরা প্লেয়ার্স ড্রাফটে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা।
আগামী ১৭ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। বিপিএলের ১২তম আসর শুরু হবে ১৯ ডিসেম্বর এবং ১৬ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে।
আরো পড়ুন: