নেপাল ও ভারতের বিপক্ষে খেলার জন্য ঢাকায় পৌঁছেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজা দেওয়ান চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।
লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ঢাকা আসার কথা ছিল বেলা ১২টায়। তবে তিনি ইংল্যান্ডে বিমানবন্দরে পৌঁছাতে দেরি করায় ফ্লাইট মিস করেছিলেন। ৫ ঘণ্টা পর আরেকটি ফ্লাইটে ঢাকায় এসেছেন।
আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।
দলের আরেক তারকা কানাডা প্রবাসী শামিত সোমের আসার কথা রয়েছে মঙ্গলবার।
হামজার আগমনের দিন জাতীয় ফুটবল দলের অনুশীলন বন্ধ রাখা হয়েছে।
আরো পড়ুন: