নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন

নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫ ১৭:৫৯

আপডেট: ১৬ নভেম্বর, ২০২৫ ১৮:০০

আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। রোববার এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। 

ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি।

ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।