এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সোমবার দুই অর্ধে চারটি করে গোল করেছে বাংলাদেশের কিশোররা।
গোলাম রব্বানি ছোটনের দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে ১৩ মিনিট পর্যন্ত। এরপর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক বল পাঠিয়েছে ব্রুনাইয়ের জালে।
জোড়া গোল করেছেন অপু ও রিফাত কাজী। অন্য চার গোল করেছেন ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিত।
বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে বুধবার। বাছাইয়ের 'এ' গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন।
চ্যাম্পিয়ন দল আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলবে।
আরো পড়ুন: