বিপিএল নিলামে কে কোন দলে?

বিপিএল নিলামে কে কোন দলে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১৯:৩৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম চলছে। নিলামে এরই মধ্যে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের বেশির ভাগই কিনে নিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন দলে কত টাকায় গেলেন...

রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান। বিদেশি- খাজা নাফি, সুফিয়ান মুকিম।
নিলাম থেকে: লিটন কুমার দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরি (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ)

ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান। বিদেশি- উসমান খান, অ্যালেক্স হেলস।
নিলাম থেকে: শামীম হোসেন পাটোয়ারী (৫৬ লাখ), মোহাম্মদ সাইফ উদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ), নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ)।

সিলেট টাইটান্স
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। বিদেশি- সাইম আইয়ুব, মোহাম্মদ আমির।
নিলাম থেকে: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), সৈয়দ খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন চৌধুরি (২২ লাখ)।

রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম। বিদেশি- সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ।
নিলাম থেকে: তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলি চৌধুরি (৪৪ লাখ), আকবর আলি (৩৪ লাখ), রিপন মন্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার সাকলাইন (৪৪ লাখ), এসএম মেহেরব হাসান (৩৯ লাখ)।

চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: শেখ মেহেদি হাসান, তানভির ইসলাম। বিদেশি- আবরার আহমেদ।
নিলাম থেকে: মোহাম্মদ নাঈম শেখ (১ কোটি ১০ লাখ), শরিফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার রনি (২২ লাখ), মাহমুদুল হাসান জয় (৩৭ লাখ), মাহমুদুল হাসান জয় (২২ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ)।

নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার। বিদেশি- জনসন চার্লস, কুশল মেন্ডিস।
নিলাম থেকে: জাকের আলি অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন দীপু (১৮ লাখ), রেজাউর রহমান রাজা (১৮ লাখ)।