চীনে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের চারটি জেতা বাংলাদেশের কিশোররা (অনূর্ধ্ব-১৭ ফুটবল দল) সকালে ঢাকায় ফিরেছেন। সোমবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটবল দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
চীনের চংজিংয়ে হওয়া 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক চীন, পূর্ব তিমুর, বাহরাইন, শ্রীলঙ্কা ও ব্রুনাই। গ্রুপের পাঁচ ম্যাচের চারটি জিতেছে বাংলাদেশ। শেষ ম্যাচ হেরেছে চীনের কাছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হারায় পূর্ব তিমুরকে, দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের বিপক্ষে জয় ৮-০ গোলে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে এবং চতুর্থ ম্যাচে ২-১ গোলে হারায় বাহরাইনকে।
চীনের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। গ্রুপ সেরা হয়ে চূড়ান্ত পর্বে যেতে বাংলাদেশের দরকার ছিল জয়। চীনের ড্র করলেই চলতো। তবে ড্র নয়, স্বাগতিক কিশোররা ৪-০ গোলে বাংলাদেশকে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে মিশন শেষ করে।
আরো পড়ুন: