২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান। গত দেড় বছর ধরে তিনি দেশের বাইরে আছেন।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হাশিম আমলার সঞ্চালনায় একটি পডকাস্টে অংশ নেন সাকিব আল হাসান। সেখানে দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, 'অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।'
বাংলাদেশে স্বাভাবিক জীবন নিয়ে সাকিব বলেছেন, 'আসলে আমি অস্বাভাবিক জীবন চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদিন জাতীয় দলে খেলবে। তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না।'
সাকিব আরও বলেন, 'এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে (বাংলাদেশে) নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে (মাগুরায়) যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম।'
বর্তমান জীবন নিয়ে সাকিব বলেছেন, 'নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশির সাথে, চাইলে পারি, একা থাকতে চাইলে সেটাও পারি। এটাই বড় ব্যাপার।'
আরো পড়ুন: