বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ মূল্যে আইপিএলে মোস্তাফিজ

বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ মূল্যে আইপিএলে মোস্তাফিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ২০:২৫

বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজের জন্য ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করছে শাহরুখ খানের দলটি।

আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। 

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে রেকর্ড দামে দল পান টাইগার এই পেসার।

আইপিএলে এবার নিয়ে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন মোস্তাফিজ।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এবার সাকিব আল হাসানের সাবেক দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় টাইগার পেসার।