সৌদি আরবের অনুরোধ প্রত্যাখান বিসিবি'র

সৌদি আরবের অনুরোধ প্রত্যাখান বিসিবি'র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৫

ক্রীড়া নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে খেলোয়াড় ও কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করেছে সৌদি আরব। তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখান করেছে বিসিবি।

রোববার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ খবর দিয়েছে।

সৌদি আরবের পরিকল্পনা টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদে তাদের হয়ে খেলানোর। এর আগে এমন কৌশল ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকবাজকে বলেন, ‘সৌদি দুই মাস আগে কোচ ও খেলোয়াড় চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি না বলেছেন।’

তিনি বলেন, ‘তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছিল, পুরুষ ও নারী দুই বিভাগ থেকেই। পরে তারা কোচও চেয়েছিল। কিন্তু আমি কীভাবে নিজের দেশের স্বার্থের বিনিময়ে তাদেরকে খেলোয়াড় সরবরাহ করতে পারি?’