রাজশাহীর লক্ষ্য ১৯১ রান

রাজশাহীর লক্ষ্য ১৯১ রান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৭:০০

আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৫

টস হেরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ঝড়ে ৫ উইকেটে ১৯০ রান করেছে সিলেট টাইটান্স। জয়ের জন্য রাজশাহী ওয়ারিয়র্সকে করতে হবে ১৯১ রান।

পাওয়ার প্লেতে সাইম আইয়ুব আউট হওয়ার আগে দারুণ শুরু করেন। পঞ্চম ওভারে ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ২৮ রান করে থামেন পাকিস্তানি ওপেনার। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই (২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। 

ওপেনার রনি তালুকদার এই আফগানের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন। তারপর ক্রিজে নামেন ইমন। রনির সঙ্গে তার জুটি বড় হয়নি। ২৫ বলে ৩৬ রান আসে। 

আফিফ হোসেনকে নিয়ে ইমন স্বরূপে ফেরেন। ইনিংসের এক বল বাকি থাকতে ৪১ বলে ৮৬ রানের জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩ চার ও ৪ ছয়ে ফিফটি করেন। আফিফ ১৯ বলে ৩৩ রানে আউট হলেও ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৩ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছয়।

সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।