সিলেট টাইটান্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে যাত্রা শুরু করলো রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।
শান্ত ৬০ বলে ১০১ ও মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। তারা দুজনে মিলে ১৩০ রান করেন ৭১ বলে। ১৯.৪ ওভারে ২ উইকেটে ১৯২ রান করে রাজশাহী।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯০ রান করে সিলেট টাইটান্স।
নাজমুল হোসেন শান্তর শুরুটা ছিল ধীরগতির। প্রথম ৮ বলে ২ রান তোলেন। ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে শুরু। একই ছন্দে খেলে গেলেন শেষ পর্যন্ত। ইনিংসের শেষ ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের মিস ফিল্ডিংয়ে ডাবলসে সেঞ্চুরি হয়ে যায় তার। অন্য প্রান্তে মুশফিকুর রহিমও ব্যাট হাতে সাবলীল। দু'জনের একশ ছাড়ানো জুটিতে দুই বল বাকি থাকতে ৮ উইকেটে সিলেট টাইটান্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
পাওয়ার প্লেতে সাইম আইয়ুব আউট হওয়ার আগে দারুণ শুরু করেন। পঞ্চম ওভারে ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ২৮ রান করে থামেন পাকিস্তানি ওপেনার। ৩৬ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর হজরতউল্লাহ জাজাই (২০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
ওপেনার রনি তালুকদার এই আফগানের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন। তারপর ক্রিজে নামেন ইমন। রনির সঙ্গে তার জুটি বড় হয়নি। ২৫ বলে ৩৬ রান আসে।
আফিফ হোসেনকে নিয়ে ইমন স্বরূপে ফেরেন। ইনিংসের এক বল বাকি থাকতে ৪১ বলে ৮৬ রানের জুটি ভাঙে। ইমন ২৮ বলে ৩ চার ও ৪ ছয়ে ফিফটি করেন। আফিফ ১৯ বলে ৩৩ রানে আউট হলেও ৬৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩৩ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছয়।
সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নেন।
আরো পড়ুন: