হাসপাতালে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম

হাসপাতালে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ২১:২২

চট্টগ্রাম রয়্যালস দলের অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এ জন্য দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে ব্যথা পেয়েছেন শরিফুল। এমনিতে কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন এই পেসার। 

সোমবার যেহেতু ম্যাচ আছে, এ জন্য ঝুঁকি না নিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শরিফুলকে।

চোটের ধরণ জানতে যোগাযোগ করা হলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, 'চোট খুব বেশি গুরুতর বলে মনে হচ্ছে না। তবে যেহেতু মাথায় আঘাত পেয়েছে, এ জন্য আমরা নিশ্চিত হতে চাচ্ছি। পরীক্ষার ফল এলে বাকি অবস্থা জানা যাবে।'