২০২৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা বিসিবি'র

২০২৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা বিসিবি'র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬ ২০:২০

আপডেট: ২ জানুয়ারি, ২০২৬ ২০:২০

২০২৬ সালে ঘরের মাঠে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার এক বিবৃতিতে সূচি ঘোষণা করে বিসিবি। 

সিরিজ ও ম্যাচের তারিখ ঘোষণা করলেও ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি।

চলতি বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সবগুলো সিরিজই আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। 

সূচি অনুযায়ী, এ বছর ঘরের মাঠে ১২টি ওয়ানডে, নয়টি টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট খেলবে বাংলাদেশ। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে দু’ভাগে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। পিএসএলের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পিএসএলের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। 

সূচিসমূহ হলো-

প্রতিপক্ষ পাকিস্তান:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ- ১২ মার্চ (প্রথম), ১৪ মার্চ (দ্বিতীয়) ও ১৬ মার্চ (তৃতীয়)।

 

প্রতিপক্ষ নিউজিল্যান্ড:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ- ১৭ এপ্রিল (প্রথম), ২০ এপ্রিল (দ্বিতীয়) ও ২৩ এপ্রিল (তৃতীয়)।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ- ২৭ এপ্রিল (প্রথম), ২৯ এপ্রিল (দ্বিতীয়) ও ২ মে (তৃতীয়)।

 

প্রতিপক্ষ পাকিস্তান:

দুই ম্যাচের টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ)- ৮-১২ মে (প্রথম) ও ১৬-২০ মে (দ্বিতীয়)।

 

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ- ৫ জুন (প্রথম), ৮ জুন (দ্বিতীয়) ও ১১ জুন (তৃতীয়)।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ- ১৫ জুন (প্রথম), ১৮ জুন (দ্বিতীয়) ও ২০ জুন (তৃতীয়)।

 

প্রতিপক্ষ ভারত: 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ- ১ সেপ্টেম্বর (প্রথম), ৩ সেপ্টেম্বর (দ্বিতীয়) ও ৬ সেপ্টেম্বর (তৃতীয়)।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ- ৯ সেপ্টেম্বর (প্রথম), ১২ সেপ্টেম্বর (দ্বিতীয়) ও ১৩ সেপ্টেম্বর (তৃতীয়)।

 

প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ:

দুই ম্যাচের টেস্ট সিরিজ (আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ)- ২২-২৪ অক্টোবর (তিন দিনের প্রস্তুতি ম্যাচ), ২৮ অক্টোবর-১ নভেম্বর (প্রথম টেস্ট) ও ৫-৯ নভেম্বর (দ্বিতীয় টেস্ট)।