মোস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ বিসিসিআইয়ের

মোস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ বিসিসিআইয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬ ১৩:৩৪

আপডেট: ৩ জানুয়ারি, ২০২৬ ১৭:২৫

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এর ফলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারবেন না এই কাটার মাস্টার।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে এ সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, 'বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।'

বিসিসিআই সচিব বলেন, 'সাম্প্রতিক নানা ঘটনার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে রেকর্ড দামে দলে সুযোগ পেলেও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের।'

তবে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করতে চাইলে কেকেআরকে সেই অনুমতি দেবে বিসিসিআই- এমন আশ্বাসও দেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে বড় পরিবর্তন আসতে পারে।