বিপিএলের কোয়ালিফায়ারে সিলেট

বিপিএলের কোয়ালিফায়ারে সিলেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ১৬:৫৬

আপডেট: ২০ জানুয়ারি, ২০২৬ ১৭:২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করলো সিলেট টাইটান্স। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে জয়ের অর্ধেক কাজটা ভালো ভাবেই সম্পন্ন করেন সিলেট টাইটান্সের বোলাররা। কিন্তু লো-স্কোরিং ম্যাচে সিলেটকে চাপেই ফেলে দেয় রংপুরের বোলাররা। মিরাজ-বিলিংসের উইকেটের পতনের পর ম্যাচ থেকেই ছিটকেই যায় সিলেট। কিন্তু শেষ বলে ছক্কা মেরে সিলেটকে রোমাঞ্চকর জয় এনে দিলেন ক্রিস ওকস।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে দলনেতা মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। শেষ দিকে জয়ের কাজটা ভালো ভাবেই সম্পন্ন করেন মঈন আলি ও ক্রিস ওকস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাট করার আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে সিলেট। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চার জন ব্যাটার। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।

পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা চালান খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দু'জন মিলে গড়েন ৩৪ রানের জুটি। মাত্র ১৯ বলে ৩০ রান করে আউট হন খুশদিল। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন রিয়াদ। এদিকে দলনেতা নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। আর ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মুস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন।

সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।