শিরোপার জন্য চট্টগ্রামের চাই ১৭৫ রান

শিরোপার জন্য চট্টগ্রামের চাই ১৭৫ রান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ২০:০৫

আপডেট: ২৩ জানুয়ারি, ২০২৬ ২১:৪৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)'র শিরোপা জয়ে চট্টগ্রাম রয়্যালসকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী।

ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তানজিদ হাসান তামিম। এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম সেঞ্চুরি করেছিলেন।

এ নিয়ে তৃতীয়বার বিপিএলে শিরোপা জয়ের সুযোগ পেল চট্টগ্রাম। অতীতে দুইবার ফাইনালে খেললেও শিরোপার স্বাদ পায়নি চট্টগ্রাম। এবার ফের ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। 

বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০০ রানের ইনিংস খেলেন। 

এ দিন টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেনে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ ভলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তারা।

৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। দলকে শুরু থেকেই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম।

২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। পরের ৩১ বলে ৫০ পূর্ণ করেন তানজিদ। বিপিএলে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

৬১ বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার।