শিরোনাম
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার আগামী মাসে হতে যাওয়া পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)।
আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ তিন ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের সবগুলো ম্যাচ দিবা-রাত্রির। শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিট।
পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
Tag:
আরো পড়ুন: