তামিমকে সভাপতি করে এডহক কমিটি ঘোষণা

তামিমকে সভাপতি করে এডহক কমিটি ঘোষণা
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ১৬:৫৯

আপডেট: ৭ এপ্রিল, ২০২৬ ১৭:০৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।

তিনি বলেন, 'বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।'

ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে না পারলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দল। তবে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ইতোমধ্যে আইসিসিকে ইমেইলে জানিয়েছে এনএসসি। একইসঙ্গে এডহক কমিটির নামও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক।

কমিটির সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।