ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর: ১৫০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি ম্যাচ

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর: ১৫০ টাকায় দেখা যাবে টি-টোয়েন্টি ম্যাচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৩১

আপডেট: ২৪ এপ্রিল, ২০২৬ ১২:৪৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকায় মাঠে বসে দেখা যাবে এই সিরিজের ম্যাচ।

প্রথম ওয়ানডেতে হারের পর টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার পালা টি-টোয়েন্টি সিরিজের। আগামী ২৭ ও ২৯ এপ্রিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

বিসিবি জানায়, অনলাইনে টিকিট পাওয়া যাবে নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে।

টিকিটের মূল্য অনুযায়ী, পূর্ব গ্যালারির টিকিট ১৫০ টাকা, পশ্চিম গ্যালারি ২৫০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিট ১৫০০ টাকা এবং স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটও ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে বেশি দামের টিকিটগুলো এই চারটি ক্যাটাগরির জন্য নির্ধারিত।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।