সিরিজ বাঁচানোর ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১১:৫১

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের লড়াই, আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ বাঁচানোর সুযোগ।

তবে শেষ ম্যাচ নিয়েও শঙ্কা রয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ বৃষ্টির কারণে মাঠের অবস্থা অনিশ্চিত। সকালের বৃষ্টিতে মাঠ ভেজা থাকলেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে। উইকেটের চরিত্রও স্বাভাবিক মিরপুরের মতো স্পিন সহায়ক না হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে শনিবার (২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে বাংলাদেশ–নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।