ফেরজানি সাসিকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ফেরজানি সাসিকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৪:০৯

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা শুরু করেছে বিভিন্ন দেশ। সেই তালিকায় এবার নাম লিখিয়েছে আফ্রিকার দেশ তিউনিসিয়া। তবে বড় চমক হিসেবে দলের অধিনায়ক ফেরজানি সাসিকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন কোচ সাবরি লামুশি।

তিউনিসিয়ার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার সাসি জাতীয় দলের হয়ে ১০১টি ম্যাচ খেলেছেন। সবশেষ আফ্রিকা কাপ অব নেশনসে তিনি দলে থাকলেও, এরপর মার্চের প্রীতি ম্যাচ এবং এবার বিশ্বকাপ স্কোয়াড—দুই দফাতেই তাকে বিবেচনায় নেয়া হয়নি।

আরেক অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন মেরিয়াকেও দলে রাখা হয়নি। ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে ৯৫টি ম্যাচ খেলেছেন, তবে সাম্প্রতিক সময়ে তাকে কম সুযোগ দেওয়া হচ্ছিল।

দলে জায়গা পেয়েছেন বার্নলির মিডফিল্ডার হানিবাল মেজব্রি। তিনি ২০২২ বিশ্বকাপেও তিউনিসিয়ার স্কোয়াডে ছিলেন এবং এবার খেলতে যাচ্ছেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ।

এছাড়া নরউইচ সিটির আনিস বেন স্লিমানও রয়েছেন দলে। দীর্ঘ বিরতির পর কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন তিনি।

তরুণদের মধ্যেও একাধিক নতুন মুখ সুযোগ পেয়েছেন কোচ সাবরি লামুশি। কানাডা ছেড়ে তিউনিসিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া ১৮ বছর বয়সী রায়ান এলুমি এবং পিএসজি যুবদলের ফরোয়ার্ড খলিল আয়ারিও জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।