লঙ্কা প্রিমিয়ার লিগে আবারও খেলবেন সাকিব আল হাসান

লঙ্কা প্রিমিয়ার লিগে আবারও খেলবেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬ ১৯:০৫

আপডেট: ২৩ মে, ২০২৬ ১৯:০৬

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও খেলতে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।

শুক্রবার (২২ মে) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

এলপিএলের পক্ষ থেকে জানানো হয়, এলপিএল ২০২৬ মৌসুম সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের প্রশংসা করে দলটি জানায়, চাপের মুহূর্তে তিনি ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তার উপস্থিতি দলকে আরও শক্তিশালী করবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে ২০২৩ সালে এলপিএলে গল টাইটান্সের হয়ে খেলেছিলেন সাকিব। এবার জাফনা কিংসের জার্সিতে নতুন মৌসুমে মাঠে নামবেন তিনি।