বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জিতে সভাপতি হলেন তামিম ইকবাল। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি, তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। যে কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।
ক্লাব ক্যাটাগরি থেকে এই নির্বাচনে লড়েছেন ১৬ জন কাউন্সিলর। যেখানে ভোটের লড়াইতে জিতে বিসিবি পরিচালক হয়েছেন ১২ জন কাউন্সিলর। তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ সমান ৭২টি করে ভোট পেয়েছেন ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর সাঈদ ইব্রাহীম আহমেদ ও এক্সিউম ক্রিকেটার্সের কাউন্সিলর ইসরাফিল খসরু। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর পেয়েছেন ৭০ ভোট।
সমান ৬৮ ভোট পেয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের আসিফ রব্বানী ও ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর (বসুন্ধরা রাইডার্স) ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এছাড়া ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের কাউন্সিলর শানিয়ান তানিম ও আবাহনী ক্লাব লিমিটেডের কাউন্সিলর ফাহিম সিনহা দু'জনে পেয়েছেন সমান ৬৬টি ভোট।
৬৪ ভোট পেয়েছেন আসিফ রাব্বানি আর আজাদ স্পোর্টিং ক্লাবের মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩টি ভোট। ইয়াসির ফয়সাল পেয়েছেন ৬৮ ভোট আর ৬৫ ভোট পেয়েছেন সাকিব। এছাড়া ৫৩ পেয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু।
তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর পাপ্পু পেয়েছেন ৪০ ভোট। তিনি হেরেছেন ১ ভোটে। তার চেয়ে ১ ভোট বেশি ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুব আহমেদ শামীম। এছাড়া হেরে যাওয়াদের মধ্যে আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট আর উত্তরা ক্রিকেট ক্লাবের ফয়েজুর রহমান মিতু ও মেজর ইমরোজ পেয়েছেন সমান ২০টি করে ভোট।
বিসিবি পরিচালক হলেন যারা-
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি - ২
তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ
ক্যাটাগরি - ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
Tag:
আরো পড়ুন: