চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল করে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে।
সোমবার (২৩ জুন) রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন মেসি। ম্যাচের ৩৮তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর অতিরিক্ত সময়েও আরও একটি গোল করেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন এই মহাতারকা। সবমিলিয়ে, মেসির গোল ৫টি।
অন্যদিকে, ফ্রান্সের হয়ে ৪টি গোল করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচ, সেনেগালকে ৩-১ গোলে হারায় ফরাসিরা।
দ্বিতীয় ম্যাচে, ইরাকের বিপক্ষেও দুটি গোল করেন তিনি।
এদিকে, নরওয়েজিয়ান সুপারস্টার আরলিং হালান্ড রয়েছেন ৩ নম্বর পজিশনে। সেনেগালের বিপক্ষে দুটি গোল করেন তিনি। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় ভাইকিংরা।
উল্লেখ্য, ৪ গোল করে সমান অবস্থানে রয়েছেন এমবাপ্পে-হালান্ড। তাই, গোল্ডেন বুটের দৌড়ে মেসির সাথে সমান তালে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এই দুই তরুণ তারকা।
আরো পড়ুন: