উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে দাপুটে এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। এরই ধারাবাহিকতায় প্রথমার্ধের ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলে। তার তিনটি গোলই ছিল দুর্দান্ত, যার মধ্যে বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে করা দ্বিতীয় গোলটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় অন্যতম সেরা কীর্তি গড়েন দেম্বেলে। এরপর যোগ করা সময়ে দেজিরে দুয়ের গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স।
হলান্ড ও মার্টিন ওডেগার্ডকে ছাড়া মাঠে নামা নরওয়ে পুরো ম্যাচেই চাপে ছিল। দলের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন থেলো আসগার্ড। পরে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেলেও ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।
এই জয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে নকআউটে উঠেছে ফ্রান্স। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে তাদের সামনে থাকতে পারে সুইডেন। অন্যদিকে রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় (রাউন্ড অব ৩২) ওঠা নরওয়ের সম্ভাব্য প্রতিপক্ষ আইভরি কোস্ট।
আরো পড়ুন: