২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেও রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আফ্রিকান প্রতিনিধিরা।
শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় ভোরে টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই ছিল সতর্ক। নকআউটে ওঠার সমীকরণ সামনে রেখে আক্রমণের চেয়ে রক্ষণভাগকে শক্ত রাখতেই বেশি মনোযোগ দেয় উভয় দল।
প্রথমার্ধে কোনো দলই উল্লেখযোগ্য গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পরও ম্যাচের চিত্রে তেমন পরিবর্তন আসেনি। দুই দলই কয়েকটি আক্রমণ গড়লেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
এই ড্রয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকেই একটি করে পয়েন্ট সংগ্রহ করে মোট ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে কেপ ভার্দে। অন্যদিকে এক হার ও দুই ড্রয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় সৌদি আরবকে।
নকআউট পর্বে কেপ ভার্দের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আরো পড়ুন: