এশিয়া বনাম আফ্রিকার লড়াইয়ে নাটকীয় জয় পেল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আফ্রিকান দলটি।
ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ডিআর কঙ্গো। তবে শেষ ১০ মিনিটে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন গোল করে দারুণ প্রত্যাবর্তন ঘটায় আফ্রিকান প্রতিনিধিরা।
প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কঙ্গো। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইওয়ান উইসা। উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানোভের ফাউলের কারণে রেফারি স্পট কিকের সিদ্ধান্ত দেন, যা ঠাণ্ডা মাথায় কাজে লাগান উইসা।
এরপর ৭৮তম মিনিটে ফিস্তন মায়েলের দারুণ ফিনিশিংয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ডিআর কঙ্গো। যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিটে) দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন ইওয়ান উইসা।
এই জয়ের ফলে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। অন্যদিকে, লিড নিয়েও ম্যাচ হারায় বিশ্বকাপ থেকে বিদায় নেয় উজবেকিস্তান।
আরো পড়ুন: