২০২৬ ফিফা বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই দাপুটে ফুটবল খেলেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে না রেখেও প্রথম ৩০ মিনিটেই ২-০ গোলের লিড নেয় আলবিসেলেস্তেরা।
ম্যাচ শুরুর আগেই কোচ লিওনেল স্কালোনি জানান, ৩৯ বছর বয়সী লিওনেল মেসি এই ম্যাচে শুরু থেকে খেলবেন না। তবে ডাগআউটে রেখে মাঠে নামা আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।
১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। জর্ডানের বক্সের বাইরে থেকে নেওয়া এই নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এরপর ৩০তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। জর্ডানের ডিফেন্সে ফাউলের কারণে স্পট কিক থেকে সুযোগ পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন লাওতারো মার্টিনেজ। এটি চলতি বিশ্বকাপে তার প্রথম গোল।
প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসিকে মাঠে নামানোর সম্ভাবনা নিয়ে বাড়ছে সমর্থকদের আগ্রহ।
আরো পড়ুন: