জর্ডানকে উড়িয়ে নকআউটে গ্রুপসেরা আর্জেন্টিনা

জর্ডানকে উড়িয়ে নকআউটে গ্রুপসেরা আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১১:২২

বিশ্বকাপের গ্রুপ পর্বে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলে নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। এরপর ৩০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্টিনেজ।

দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে জর্ডান। দ্রুত কাউন্টার অ্যাটাকে মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান ২-১।

তবে ৮০তম মিনিটে ফ্রি-কিক থেকে জাদুকরী গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার দখলে নেন লিওনেল মেসি। তার নিখুঁত শটে জর্ডানের রক্ষণভাগ ভেঙে যায়, নিশ্চিত হয় আর্জেন্টিনার ৩-১ গোলের জয়।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে কেপ ভার্দে।