বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচে ইনজুরি টাইমের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে কানাডা। দলের জয়সূচক গোলটি করেন স্টিভেন ইউস্টাকিও।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় নির্ধারিত সময়ের অধিকাংশজুড়ে গোলের দেখা মেলেনি।
ম্যাচের ৬৫তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল কানাডা। জোনাথন ডেভিডের শট দুর্দান্তভাবে প্রতিহত করেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়ামস। ফিরতি বল থেকেও গোল হতে দেননি ডিফেন্ডার এমবোকাজি।
যখন ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই ৯১তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। স্টিভেন ইউস্টাকিওর দুর্দান্ত ফিনিশিংয়ে ভাঙে গোলশূন্য সমতা, আর সেই গোলেই নিশ্চিত হয় কানাডার ১-০ ব্যবধানের জয়।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে কানাডা। একই সঙ্গে এটি বিশ্বকাপের মঞ্চে কানাডার ইতিহাসের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
আরো পড়ুন: