টস হেরে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টস হেরে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৬:৪৯

এবার টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা। বুধবার বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়।

টস হেরেও চাওয়া পূরণ হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিতেন ব‍্যাটিং। 

অন্যদিকে হৃদয় বলেন, এটি দিনের ম্যাচ হওয়ায় উইকেটে থাকা সম্ভাব্য আর্দ্রতাকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানও ছিটকে গেছেন দল থেকে। বাংলাদেশ একাদশে স্পিন আক্রমণের দায়িত্বে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।

একাদশ

বাংলাদেশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

জিম্বাবুয়ে

ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শাম্বা, ক্লাইব মাদান্দে, তাশিংঘা মুসেকিউয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।