চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে সফরের শুরু থেকে হারের বৃত্তে আটকে আছে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর টানা দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করে। তবে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। এবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে সিরিজে লিড নিয়েছে জিম্বাবুয়ে।
বুধবার বুলাওয়ের কুইন্স পার্কে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট নেন নাহিদ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৫ বলে ১২ রান করে সাইফ হাসান ফিরলে ভাঙে ২৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তানজিদ তামিম আক্রমণাত্মক শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৮ বলে করেছেন ১৬ রান।
মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। ব্যাট হাতে টাইগারদের হয়ে একাই লড়াই করেছেন ইয়াসির আলি রাব্বি। অনেক দিন পর একাদশে ফেরা এই ব্যাটার ৩৮ বলে করেছেন ৫৪ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছনে শেখ মেহেদি। তবে ১৮ বলে ১৯ রানের বেশি করতে পারেননি তিনি।
শেষ দিকে সাইফউদ্দিন-নাসুমরাও ব্যর্থ ছিলেন।
এর আগে ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় জিম্বাবুয়ে। দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। চতুর্থ ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে সাজঘরে ফিরিয়ে ৩৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। ৯ বলে ১৪ রান করেন মারুমানি।
তিনে নেমে রানে-বলে ২০ রান করেছেন ডিয়ন মেয়ার্স। তবে এক পাশে রানের চাকা সচল রাখেন বেনেট। ৩০ বলে ৪৪ রান করেছেন তিনি। এরপর সিকান্দার রাজা, রায়ান বার্লরাও ছোট ছোট ইনিংসে দলের রানে অবদান রেখেছেন। শেষ দিকে ১০ বলে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রাড ইভান্স।
Tag:
আরো পড়ুন: