২০২৩ সালের ০৭ অক্টোবর হামাসের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ার ঘটনায় তিন জন জেনারেলকে বরখাস্ত করেছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়া আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির আক্রমণের ঘটনায় ব্যর্থতার পদ্ধতিগত তদন্তের আহ্বান জানানোর দুই সপ্তাহ পর এ পদক্ষেপ নেওয়া হলো।
বরখাস্ত করা জেনারেলদের তিন জনই ডিভিশনাল কমান্ডার। তাদের মধ্যে একজন ওই সময় সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামাসের গাজা থেকে চালানো হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য তারা ব্যক্তিগত ভাবে দায়ী।
তবে বরখাস্তের আগে তারা সবাই পদত্যাগ করেছিলেন। এছাড়া, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও চার জন জেনারেল ও কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: