রাশিয়ায় বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩

রাশিয়ায় বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:১১

রাশিয়ার রাজধানী মস্কোর থানার বাইরে বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। 

এ ঘটনার মাত্র দুদিন আগে সেই একই এলাকায় ফানিল সারভারোভ নামে দেশটির সেনাবাহিনীর এক জেনারেল গাড়ি বোমা হামলায় প্রাণ হারান।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোরের দিকে মস্কোর ইয়েলেতস্কায়া সড়কে এ ঘটনা ঘটে।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে, থানা ও পুলিশের গাড়ির সামনে দাঁড়ানো এক সন্দেহভাজন ব্যক্তির কাছে যান দুই পুলিশ সদস্য। ওই সময় সন্দেহভাজন ব্যক্তিটি বোমার বিস্ফোরণ ঘটান।

এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও গাড়ির কাছে দাঁড়ানো এক ব্যক্তি নিহত হন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজনের বয়স ২৪, আরেকজনের ২৫ বছর। ২৫ বছরের পুলিশ সদস্যের স্ত্রী ও ৯ মাসের একটি সন্তান রয়েছে।

কে বা কারা এ হামলা চালিয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। সাধারণত ইউক্রেনের গোয়েন্দা সংস্থা রাশিয়ার ভেতরে এ ধরনের হামলা চালিয়ে থাকে।