শিরোনাম
ওমানে আগামী ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন হবে। ওমানের চাঁদ দেখার প্রধান কমিটি বুধবার বলেছে, ১৮ ফেব্রুয়ারি শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে।
এক প্রতিবেদনে গালফ নিউজ বলছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানে শাবান মাসের ২৯তম দিন হবে। কিন্তু সে দিন আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে না।
জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশে দেখা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ওমানের সব অঞ্চলেই চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে ওইদিন চাঁদ দেখা কোনো ভাবেই সম্ভব নয়।
চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ধর্মীয় ও বৈজ্ঞানিক মাণদণ্ড ব্যবহার করে নতুন চন্দ্র মাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
Tag:
আরো পড়ুন: