শিরোনাম
রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনা সদস্যের মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করেছে বলে বৃহস্পতিবার মস্কোর এক কর্মকর্তা জানিয়েছেন।
বিনিময়ে ইউক্রেন ৩৫ জন রুশ সেনার মরদেহ ফেরত দিয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মস্কোর শীর্ষ মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেদিনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নিহত এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনকে দেওয়া হয়েছে। রাশিয়া পেয়েছে ৩৫ জন নিহত রুশ যোদ্ধার মরদেহ।
Tag:
আরো পড়ুন: