ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত

ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৬ ১৪:৫০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। 

দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

রোববার ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে যৌথ ভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে দিন দেশটির প্রতিরক্ষা বিভাগের দুই জন খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছিলেন। তারা হলেন- সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানি।

সূত্র: সিএনএন।