ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের বেঈত শেমেস শহরে ৮ জন নিহত হয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দিনও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে তেহরান।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের মিসাইলের আঘাতে ৮ জন নিহত হওয়ার পাশাপাশি ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মিসাইলের আঘাতে সেখানে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র।
সূত্র: আল জাজিরা।
Tag:
আরো পড়ুন: