ইরানী যুদ্ধজাহাজ ডোবালো মার্কিন সাবমেরিন, নিহত ৮৭

ইরানী যুদ্ধজাহাজ ডোবালো মার্কিন সাবমেরিন, নিহত ৮৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬ ২২:১৫

ইরানের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন। এতে যুদ্ধজাহাজটি ডুবে গিয়ে অন্তত ৮৭ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার ভারত মহাসাগরে ইরানি নৌ বাহিনীর ওই জাহাজে মার্কিন হামলায় আরও অনেকেই নিখোঁজ রয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে ইরানি জাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন বলে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।

তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজের প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে, শ্রীলঙ্কার নৌ বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, নথি অনুযায়ী জাহাজে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী বলেছে, ইরানের নৌ বাহিনীর আইরিস ডেনা জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌ বাহিনীর মুখপাত্রের দেওয়া এই পরিসংখ্যান যদি সঠিক হয়, তাহলে জাহাজটির আরও প্রায় ৬৮ জন আরোহী এখনও নিখোঁজ রয়েছেন। 

সূত্র: এএফপি।