'আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।'
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে এমন সতর্ক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সকল শর্ত বা দাবি মেনে না নেয়, তাহলে মঙ্গলবার দেশটিতে 'একটি আস্ত সভ্যতার মৃত্যু ঘটতে পারে।'
এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমন ভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।
আইআরজিসি আরও জানিয়েছে, যদি মার্কিন সেনারা আমাদের ‘রেড লাইন’ অমান্য করে, তবে আমাদের প্রতিশোধ আঞ্চলিক সীমানার বাইরে বিস্তৃত হবে।
আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আন্তর্জাতিক পরিসরে শক্তিশালী প্রতিক্রিয়া প্রদর্শনের প্রস্তুতি রাখছে।
সূত্র: আল-জাজিরা।
Tag:
আরো পড়ুন: